রোনালদোর বিশ্বাসভঙ্গের অভিযোগের জবাবে কোচ বললেন, ‘বিবৃতি পড়িনি’
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার দিনকয়েক পর গতরাতে (৬ অক্টোবর) দীর্ঘ বিবৃতি দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই বিবৃতিতে ক্যাম্প ছাড়ার কারণ হিসেবে কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে প্রতিজ্ঞাভঙ্গের অভিযোগ এনেছেন পর্তুগালের অধিনায়ক। তবে এর পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেসুস জানান, রোনালদোর লেখা দীর্ঘ বিবৃতিটি তিনি পড়েননি।
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ৬:২৪